1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্ধিদ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম পৌরসভার রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আ.লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যামামলা করেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews