1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠির যুবলীগ নেতা দুলাল শরীফ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠির যুবলীগ নেতা দুলাল শরীফ গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে পূর্ব মালিপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যুবদল কর্মী আজমল হোসেনকে মারধরের ঘটনায় এবছর (২০২৫ সালে) একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আজমল হোসেন। এ মামলায় দুলাল শরিফকে গ্রেফতার করা হয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, গ্রেপ্তার আসামি দুলাল শরিফকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews