1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থার কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ইরানকে ঘিরে সংঘাত এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের শেষ দিকে তেলের দাম কিছুটা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯২ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ৮৩ ডলার ৯৮ সেন্ট।

তবে দিনের শেষে দাম বাড়লেও পুরো সপ্তাহের হিসাবে দুই ধরনের তেলের দামই কমেছে। ব্রেন্টের দাম সপ্তাহে প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমার পথে ছিল। এর মধ্য দিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের মুখে পড়ে জ্বালানি তেল।

তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশাই দাম কমার অন্যতম কারণ। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে এসেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিও তুলনামূলক শক্তিশালী রয়েছে। ফলে বাজারে সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার ইয়েমেনের হুথি আন্দোলন সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দা ও অন্যান্য বন্দরের আশপাশে থাকা মানুষ এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে আগুনে জ্বলছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে। ফলে এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের সদস্য দেশগুলো বৈঠকে বসবে। সেখানে ২০২৭ সালের জন্য তেল উৎপাদন নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উৎপাদন ও সরবরাহের ভবিষ্যৎ পরিকল্পনাও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews