1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টিকটকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, যুবক কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

টিকটকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, যুবক কারাগারে

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩০৫ 0 বার সংবাদি দেখেছে
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকটক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে মো: ফারুক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আপত্তিকর টিকটকের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় সে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে এলাকাবাসি ওই যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতেই চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জিএস নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।

ফারুক উপজেলার পুর্ব চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজী বাড়ির আবু তাহের মুন্সীর ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর টিকটক ভিডিও ফেসবুকে পোস্ট করে ফারুক। বিষয়টি চন্ডিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক ও চন্ডিপুর ওয়ার্ড মেম্বার রেজাউল করিম তছলিম মোল্লার নজরে আসলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করে। রোববার সন্ধ্যার পরে স্থানীয় মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্যদের নিয়ে ওই বাড়িতে গেলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এ সময় তাৎক্ষনিক গ্রামের লোকজন ক্ষীপ্ত হয়ে ফারুককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মামলার বাদি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জিএস নজরুল ইসলাম বলেন, ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আপত্তিকর লেখা শেয়ার ও ভিডিও আপলোড করে আসছে এবং সে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর টিকটক করে ফেইজবুকে পোস্ট করেছে। এজন্য স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে সাইবার অপরাধ কমে যাবে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews