1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

ভোলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে মালবাহী ট্রলিচাপায় এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

নিহতের নাম লিয়া আক্তার (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় চেয়ারম্যান বাজার ইসলািময়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সকালের দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কে জলিল মাঝির বাড়ির সামনে এঘটনা ঘটে।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মাদরাসার পরীক্ষা দিতে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয় লিয়া আক্তার। পরে জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লিয়ার মরদেহ কাঁধে নিয়ে ট্রলিচালকের বিচারের দাবিতে বিক্ষোভ করে তার সহপাঠীরা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews