1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। চলতি বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ অক্টোবর ২ হাজার ৮৯ জন এবং ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ৩০৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে।

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews