
জানা গেছে, ওই মোটরসাইকেল মালিকের নাম সৈয়দ ফারাবি আল সাজি। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। থাকেন পোস্তগোলায়।
ফারাবি বলেন, ‘আমি বাটা সিগন্যাল থেকে মার্কেট করে বাসায় যাচ্ছিলাম। যখন ঢাবি ক্যাম্পাসে আসি, তখন বাইকটি বন্ধ হয়ে যায়। বাইকটি যখন আবার স্টার্ট দিতে যাই, তখন ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। আমি কোনো রকম বিপদ থেকে নিজেকে উদ্ধার করেছি। চেনা-পরিচিত না থাকায় আগুন নেভাতে পারছিলাম না। এমনকি কেউ আগুন নেভাতেও আসিনি। পুরো বাইক পুড়ে গেছে।’
এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। ঘটনা সম্পর্কে সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, ‘ছেলেটির বাবার পুরনো বাইক ছিল। তিনি নীলক্ষেত পাম্পে তেল নিতে এসেছিলেন। এখানে (ক্যাম্পাসে) এসে বাইক বন্ধ হয়ে যায়। আবার যখন বাইকটি চালানোর চেষ্টা করে, তখন বাইকে আগুন ধরে যায়।’
এ বিষয়ে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরীক্ষিত দাস বলেন, ‘আমরা বাইকটি থানায় নিয়ে যাচ্ছি। তাদের নাম-ঠিকানা নেওয়া হয়েছে এবং অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।