1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিসহ গৌরনদীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়েছে। মাই টিভি পরিবারের উদ্যোগে এ শুভেচ্ছা কার্ড বিতরণ করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের হাতে এ শুভেচ্ছা কার্ড তুলে দেন। এছাড়া বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব ও গৌরনদী ডিজিটাল সিস্টেমের স্বত্বাধিকারী মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানও এ সময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা কার্ড গ্রহণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ উপস্থিত সবাই মাই টিভি পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews