1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ: ইসি সচিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ: ইসি সচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট পড়েছে ৩৮ শতাংশ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি ছিল না, গণমাধ্যম বিভিন্ন সময় সহযোগীতা করেছে। এই সহযোগীতা পরবর্তীতে চলার পথে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews