1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দক্ষিণ আফ্রিকায় হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার ইডেন ভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওই যুবকের নাম আসাদুজ্জামান মুন্সি (৪০)। তিনি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে।

আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরিফ হোসেন ফরাজি।

তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আসাদুজ্জামান। পরে তাকে দ্রুত দক্ষিণ আফ্রিকার ইডেন ভিল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের ছোট ভাই গোলাম রাব্বানী মুন্সি জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আসাদুজ্জামান। দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews