1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না: ইয়ামি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না: ইয়ামি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। চরিত্রের ক্ষেত্রেও বেশ সচেতন এই অভিনেত্রী। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘লস্ট’র প্রচারণার কাজে কলকাতায় গিয়েছেন ইয়ামি।

সম্প্রতি সেখানে এক সাক্ষাৎকারে চরিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘সানাম রে’ খ্যাত এই অভিনেত্রী।

ইয়ামি বলেন, আমি অনেক আগেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্রে কাজ করতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারি। একই রকমের অনেক কাজই এসেছে আমার কাছে।

কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না আমি। তাই চরিত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ধাঁচের কাজই করছি।

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে স্বামীর সঙ্গে (পরিচালক আদিত্য ধর) আলোচনা করেন কি না জানতে চাইলে জবাবে বলেন, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে। তবে ওর সঙ্গে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই আমি। যেটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে।

অভিনেত্রী আরও বলেন, আমরা একে অপরকে খুব ভালো চিনি। তাই আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি পছন্দ করছি, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। আর নিজেদের মধ্যে এই আলোচনাকে আমার কাছে বেশ ভালো লাগে এবং আনন্দায়ক বিষয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews