1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দশমিনায় ইয়াবাসহ প্রকৌশলী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

দশমিনায় ইয়াবাসহ প্রকৌশলী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দশমিনায় সাইদুর রহমান নামে জনস্বাস্থ্যের এক সহকারী প্রকৌশলী ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মারুফ বিল্লাহ সুমনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানা পুলিশ জানায়, ইয়াবা বেচাকেনার সময় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ তিন জনকে ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের একটি ঘরে ইয়াবা বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতার সাইদুর রহমান ভোলার তজুমদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বাউফলের ৬নং ওয়ার্ডে।

তার বাবার নাম খলিলুর রহমান। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews