1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, এটা ইসলামে নাই: ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, এটা ইসলামে নাই: ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনি গণসংযোগে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ওরা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার জন্য বলতেছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! আমার ইসলাম ধর্মে কোথাও এটা বলা নাই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। অন্য কথা যারা বলে তারা সঠিক বলে না।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আনন্দ যে, আমরা আজকে হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করতেছি, আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিষ্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে- ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট’। এটা খুব ভাল একটা স্লোগান।

মির্জা ফখরুল বলেন, আরেকটা কথা পরিষ্কার, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম চলে গেছে; এই দেশটার জন্য, এই বাংলাদেশের জন্য। সেই সময় এই দলটা (জামায়াত) ওই পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না।

তিনি বলেন, সুতরাং ওই দলকে (জামায়াত) বিশ্বাস করা যায় না। যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করে নাই। এখন মাফও চায় না একদিনের জন্য, ক্ষমাও চায় নাই। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।

এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলতেছি, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হব, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব।

বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলছি, লড়াই করছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। তার জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ।

১২ ফেব্রুয়ারি ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বক্তব্য দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews