1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
বেনাপোল প্রতিনিধি // অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের হাতে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে দীর্ঘ ৭ বছর পর গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা এ দম্পতিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রাামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুন (৩২)।
জানা যায়, দালালের মাধ্যমে অবৈধ পথে ২০১৮ সালের ১৮ মার্চ স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। তারপর তারা গুজরাটে চলে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা।
সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews