1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
  • সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক তুহিন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ইকবল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫ ভোট।

সহ- সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:টুটুল শিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতির রহমান সজীব পেয়েছেন ৬৯ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম খান পেয়েছেন ৫৪ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে শিমুল ফকির,জাহিদুল ইসলাম প্রিন্স,এস এম ইকবাল হোসেন,নাজাতুন নেছা (মুক্তি),মিলিনা খানম নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। তিনি ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় এ ফলাফল ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews