1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল ডিবি পুলিশের ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নড়াইল ডিবি পুলিশের ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।।

নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন তেলকারা পূ্র্বপাড়া গ্রামের খান নাজমুল হুদার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুরুবার (১ মার্চ’) সকাল নড়াইল সদর থানাধীন তেলকারা জনৈক লিংকন মোল্লার বাড়ির উত্তর দিকে তেলকারা সুইচগেট এর উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআইস (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন,
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews