1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ডেঙ্গুতে স্কুল শিক্ষকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ডেঙ্গুতে স্কুল শিক্ষকের মৃত্যু 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকরামুল আলম (৫২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, তিনি সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের তুজরডাঙ্গা গ্রামের শুকুর মোল্যার ছেলে এবং রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, আকরামুল আলম গত ১৫ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ১৮ আগষ্ট যশোরে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মৃত্যু বরন করেন।
এদিন শহরের ভওয়াখালীতে বাদ আসর মরহুমের জানাযার নামাজ শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। তিনি নড়াইল সদর পৌরসভার ভওয়াখালীতে বাড়ি করে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি কণ্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা পলিন বলেন, ওই শিক্ষক নড়াইলের বাইরে মারা গেছেন। সেকারনে কোন তথ্য আমাদের কাছে নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews