1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল জেলা তথ্য অফিস আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্গবার (৪ মার্চ) উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী রাণী মজুমদার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল; নাপিছা খানম পায়েল, ইউপি সদস্য, লক্ষীপাশা, লোহাগড়া, নড়াইল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: রোস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, গুজব ও মাদক প্রতিরোধসহ দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনাগুলো উপস্থাপন করেন এবং পাশাপাশি দেশের চলমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কেও আলোচনা ও মতবিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews