1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার। নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭৮ বছর বয়সী যুগল পাঠক বৃহস্পতিবার রাতে পূজার প্রসাদ আনতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল পাঠক প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে তার বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মন্দিরের কাছে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পুকুরে খোঁজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews