1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নিখোঁজের ৫ দিন পর বস্তাবন্দি অবস্থায় সন্ধান মিলল পল্লী চিকিৎসকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে নিখোঁজের ৫ দিন পর বস্তাবন্দি অবস্থায় সন্ধান মিলল পল্লী চিকিৎসকের

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম দেওয়ান (৭০) এর সন্ধান পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তুাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিখোঁজ হওয়া ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান মুঠোফোনে তার পিতার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ নাজিম দেওয়ান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে।
পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান বলেন, মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে হাসপাতালে এসেছি। তার বাবা তাদেরকে জানিয়েছেন যে, তার কাছে ৪ হাজার টাকা ছিল। সেটা ছিনিয়ে নিয়ে কে বা কারা তাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রওনা হয়ে নিখোঁজ হন নাজিম দেওয়ান। পরে শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews