1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পৃথক অভিযানে চারজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে পৃথক অভিযানে চারজন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী (২৪) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ কামাল হোসেন ও মোঃ উজ্জল হোসেন (২৬) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ বেল্লাল হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন পৌরসভার অন্তর্গত হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে মিন্টু দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে
নড়াইল ডিবি কর্তৃক একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮) নামের  দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিরান শেখ (২৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও মোঃ জুয়েল মোল্যা (২৮) একই গ্রামের মোঃ আক্তার মোল্যার ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পৌরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২ নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলি, এসআই (নিঃ) মোঃ মোঃ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে  একশতপিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews