1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন এসপি সাদিরা খাতুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন এসপি সাদিরা খাতুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (১৯জুলাই) পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই(সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি উক্ত পরীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হলে প্রশিক্ষণার্থীরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে।
এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews