1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫১৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন।
নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভিন (৩০) অনশনে বসেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রবিবার (৩১ জুলাই) বিকালে প্রেমিকা শিরিতাজ পারভিন কালিয়ার কলেজ পাড়া মির্জাপুরে প্রেমিক শামিমের ভাড়া বাড়িতে অবস্থান করেন।
মেয়েটি আশার খবর পেয়ে শামিমের বাবা মো. খায়রুল মোল্লা ও তার মা বাড়িতে তালা মেরে পালিয়ে যায়। প্রেমিক শামিম মোল্লা কালিয়া উপজেলার কান্দুরি গ্রামের খায়রুল মোল্লার ছেলে। খাইরুল মোল্লা উপজেলার মধুমতি কারিগরি মহাবিদ্যালয় এর দপ্তরী কাম নৈশ প্রহরী।
স্থানীয় সুত্রে জানা গেছে, শামিম মোল্লা প্রায় ৩ বছর আগে বিজিবিতে চাকুরি পায়। চাকুরি হওয়ার আগে ৮ লক্ষ টাকা যৌতুক নিয়ে কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের তৈয়ব কাজীর মেয়ে স্বর্ণাকে বিয়ে করে বিয়ের খবর গোপন রাখে। চাকুরি হওয়ার পরে বছর খানেক পরে চলতি বছরে দুমাস আগে সালিশ বৈঠকের মাধ্যমে স্বর্নাকে ডিভোর্স দিয়ে দেয়।
এ বিষয়ে বিজিবি সদস্য শামীম মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিরিতাজ পারভীনের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু আমার থেকে তার বয়স বেশি হওয়ায় আমি তাকে বিয়ে করতে পারবোনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews