1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মহালয়ার রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা পরিদর্শন করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এলাকা সূত্রে জানা গেছে,উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে মঙ্গলবার মহালয়ার রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে লাইট জ্বালিয়ে যে যার মত চলে যান। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রং তুলির কাজ করতে আসলে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়। পরে  মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।

মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ রায় জানান,আমরা মন্দিরের কমিটির সদস্যরা রাতে লাইট জ্বালিয়ে সবাই সবার মত চলে যাই। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রংতুলের কাজ করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর  করা হয়েছে। তবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।জে লা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। পূজার মাত্র আর কয়দিন বাকি আছে এরমধ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews