1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে ভেসে গেল ২ বাস, নিখোঁজ ৬৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

নদীতে ভেসে গেল ২ বাস, নিখোঁজ ৬৩

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ২টি বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে নেপালের ভরতপুর সড়ক বিভাগের বরাতে এএনআই বলছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

যাদব আরও বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews