1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নভেম্বরে স্থানীয় ভোটের প্রস্তুতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নভেম্বরে স্থানীয় ভোটের প্রস্তুতি

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

স্থানীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তের পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চলতি মাসে চূড়ান্তের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

 

এ নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় অন্য প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রিক সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন শেষে নভেম্বরে ভোট করার পরিকল্পনা করছে ইসি।

 

 

সরকারের ৬ মাসে এমন কোনো অপরাধ নেই যা বিচারের আওতায় আনা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার সূচি রয়েছে ইসির। নতুন রাষ্ট্রপতিকে ইসির কার্যক্রমের বিষয়ে অবহিত করা হবে।

 

নভেম্বর থেকে এপ্রিল- এ ছয় মাসকে স্থানীয় নির্বাচনের উপযুক্ত সময় বিবেচনায় নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

 

আগামী মাসে আইন সংশোধন ও নির্বাচন পরিচালনা বিধি সংশোধন শেষে নভেম্বরের শুরুতেই ভোটের দিণক্ষণ রাখার পরিকল্পনার কথা বলেছেন একজন নির্বাচন কমিশনার।

 

ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নতুন আচরণবিধিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়েছে। নির্বাচন পরিচালনা বিধি ও আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে আইজিপি ও বিজিবি মহাপরিচালক নির্বাচন ভবনে গিয়ে সবশেষ অগ্রগতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারকে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার বলেছেন, আগামী সপ্তাহে স্থানীয় নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবেন।

নতুন রাষ্ট্রপতির সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

 

মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতিকে ইসির কার্যক্রমের বিষয়ে অবহিত করা হবে।

 

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সব কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ অক্টোবরের মধ্যে শেষ করা হবে। কিন্তু ভোট গ্রহণের পরিকল্পনা এখন নভেম্বর।

 

ভোটের প্রস্তুতিমূলক নানা কাজ, বাজেট প্রাপ্তি, আইন শৃঙ্খলাবাহিনীর সুবিধা পর্যালোচনা করে এমন ধারণ দেন তিনি।

 

 

 

 

 

ইউপি দিয়ে শুরু হবে ভোট?

 

ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় নির্বাচনের ধাপ শুরু করতে পারে ইসি। ৪০-৪৫ দিন সময় রেখে তফসিল দেওয়ার আলোচনা চলছে।

 

তবে পৌরসভা করার বিষয়েও আলোচনা রয়েছে। কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটের দায়িত্বে থাকা পুলিশ, বিজিবি, আনসারের প্রস্তুতির পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষক, প্রতিষ্ঠানের প্রস্তুতির বিষয় রয়েছে। তাদের প্রস্তুতি শেষ হলেই নির্বাচন কমিশনের ভোটের দিণক্ষণ ঠিক করার কাজ করবে।

 

“সিইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বৈঠক হবে।”

 

কবে কোন নির্বাচন হয়েছিল

 

পাঁচ বছর মেয়াদী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সবগুলোই এখন ভোটের উপযোগী।

 

আর স্থানীয় সরকারের চার স্তরের ভোট শেষে পরোক্ষ ভোটে জেলা পরিষদের নির্বাচন হবে।

 

>> সবশেষ ইউপি ভোট হয়েছে ২০২১ সালের এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাত ধাপে। সাড়ে চার হাজার ইউপি নির্বাচন উপযোগী রয়েছে।

 

>> পৌরসভায় ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে ছয় ধাপে ভোট হয়েছে। ৩৩০ পৌরসভা রয়েছে।

 

>> উপজেলা রয়েছে ৫০০টি। সবশেষ ২০২৪ সালের মার্চ থেকে জুনের মধ্যে চার ধাপে এবং বিভিন্ন ধাপে স্থগিতগুলো নিয়ে আরেকটি বিশেষ ধাপ মিলিয়ে পৌনে পাঁচশ’ উপজেলার ভোট হয়।

 

>> ১৩ সিটি করপোরেশনের মধ্যে সবশেষ ২০২৪ সালের মার্চে ময়মনসিংহ সিটিতে ভোট হয়। এ বছর মে মাসে বগুড়া সিটি করপোরেশন গঠিত হয়েছে।

 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, ২০২১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি, ২০২২ সালের জুনে কুমিল্লা সিটি ও ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হয়।

 

এরপর ২০২৩ সালের মে মাসে গাজীপুর সিটি, জুনে খুলনা সিটি ও বরিশাল সিটি এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোট হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews