1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির নলছিটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শুরু হয়েছে ‘কৃষকের পণ্যে ভোক্তার বাজার’। এ বাজারে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম । এসময় সহকারী কমিশনার সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

 

কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সব্জি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ভোক্তারা।

ইউএনও নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া বা মধ্যসত্ত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন। এর পাশাপাশি দুঃস্থদের জন্য স্বস্তির বাজার চালু করা হয়েছে, যেখানে বিত্তবানরা চাইলে বাজার করে রেখে যাবে সেটি তারা নিতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews