1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরি, ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নলছিটিতে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরি, ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের আলমারিতে থাকা ৩০ হাজার টাকা, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, বোর্ডের অনুমোদন, উপবৃত্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছে।

এছাড়াও বিদ্যুৎ লাইনের সব তার কেটে নিয়ে গেছে চোর চক্র। একই রাতে পার্শ্ববর্তী উকিল বাজার কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে নগদ টাকা ও ওষুধ নিয়ে গেছে। গত ২০ জানুয়ারি ভোররাতে চুরির এ ঘটনা ঘটে। তবে ঘটনার ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারির তালাও ভাঙা। আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিসহ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনের সমস্ত তার কেটে নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা শাহিন মাঝি, জালাল হাওলাদার, আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি অ্যাড. শহিদুল ইসলাম তোতা কোন সরকারি সহায়তা ছাড়া তার নিজ অর্থায়নে পরিচালনা করেন। এটিকে ধ্বংস করার জন্য এমনটা করছে।ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য প্রয়োজনীয় নথি চুরি হতে পারে। এটা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।

বিদ্যালয়রে সভাপতি শহিদুল হক তোতা বলেন, এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন। চুরির ঘটনায় প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দিয়েছেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews