1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নলছিটিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে স্ত্রী লামিয়া খাতুনকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় হাওলাদার (২৫) বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হৃদয় হাওলাদার ওই এলাকার আলী আকব্বর হাওলাদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন। নিহত লামিয়ার খালু কালাম খান বলেন,সোমবার দিবাগত রাত ২ টার দিকে হৃদয় লামিয়ার বাবাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ সকালে নিয়ে যাবেন।পরে রাতেই তারা ওই বাড়িতে গিয়ে দেখে লামিয়া মৃত্যুবরন করেছে। আমাদের ধারণা তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। পরে সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত লামিয়ার শ্বাশুড়ি বুলু বেগম বলেন,গত রাত ১ টার দিকে আমার ছেলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং শরীরের জ্বালাপোড়া শুরু হয়।পরে রাতেই তার মৃত্যু হয়। নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আমরা এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews