
বিনোদন প্রতিবেদক // বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসি। ইতিমধ্যে বিয়ের আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে ‘সেভ দ্য ডেট’ নামে তাদের বিয়ের কার্ড।
সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বা ‘ফোর্থ অব জুলাই’ উদ্যাপনের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতিই বসবে এই তারকা যুগলের জমকালো বিয়ের আসর।