1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিখোঁজের তিন মাস পর নড়েচড়ে বসল আদালত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নিখোঁজের তিন মাস পর নড়েচড়ে বসল আদালত

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট // বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ যুবক মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আইনজীবী জানান, মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরসাইকেল ভাড়া চালক মিরাজ শেখ গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাকধারী দুই কোস্ট গার্ড সদস্যের মাধ্যমে তুলে নেওয়া হন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয় বলে পরিবারের দাবি।

রিটে উল্লেখ করা হয়, পরবর্তীতে একটি কোস্ট গার্ড স্পিডবোটে কয়েকজন ইউনিফর্মধারী সদস্য এসে মিরাজের ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাকে বোটে করে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ অনুযায়ী, পন্টুন কোস্ট গার্ডের এক সদস্য প্রথমে মিরাজ তাদের হেফাজতে রয়েছে বলে স্বীকার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে জানানো হয়, মিরাজ শেখ নামে কাউকে তারা আটক করেনি।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ গত ২২ জুন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানের ১০২(২)(বি)(i) অনুচ্ছেদের অধীনে রিটটি দাখিল করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews