1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিজেরা ভোট দেব না, অন্যদের বিরত রাখব: জামায়াত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিজেরা ভোট দেব না, অন্যদের বিরত রাখব: জামায়াত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এর মধ্যে উত্তরে মিরপুর, পল্লবী ও ফার্মগেটে এবং দক্ষিণে পল্টন, শনিরআখড়া, বংশাল ডেমরাসহ বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তর উদ্যোগে মিছিল করেছেন নেতাকর্মীরা। তাদের বিক্ষোভ মিছিলটি ষাটফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, অবৈধ সরকারের পাতানো, সাজানো ও তামাশার নির্বাচন আমরা বর্জন করছি। তাই নিজেরা যেমন ভোট দেব না এবং অন্যদের ভোটদান থেকে বিরত রাখব।মাহফুজুর রহমান বলেন, সরকার দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও নির্বাচনিব্যবস্থাকে হাস্যরসের অনুষঙ্গে পরিণত করেছে।

তারা বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব অঙ্গ প্রতিষ্ঠানকে দলীয়করণ করে কথিত নির্বাচনের নামে দেশকে পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই এই ভোট চোর সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না; বরং যে কোনো মূল্যে সরকারের যে কোনো দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

এ ছাড়া পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল নাজিমুদ্দিন মোল্লা। ফার্মগেটে মিছিল করেছেন নেতাকর্মীরা। উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারসহ প্রমুখ।

এদিকে সকালে পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। শনিরআখড়ায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শনিরআখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews