1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

পরে তিনি দুঃস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও একই দিন বিকালে উপদেষ্টা আসিফ মাহমুদ খানসামা উপজেলার পাকেরহাটে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews