1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দুমকিতে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ খান (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হারুন অর রশিদ খান লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি দুমকি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খান নাসিমা বেগম ডলির স্বামী। হারুন অর রশিদ খান রুপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।


‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ খান রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় লোকজন হারুন অর রশিদ খানসহ দুজনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই ওই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ট্রাকচালকের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews