1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাইপ বেয়ে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা কিশোরের, ৬ তলায় আটকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পাইপ বেয়ে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা কিশোরের, ৬ তলায় আটকা

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাদ্রাসা থেকে পালাতে সাততলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নামার চেষ্টা করছিল এক ছাত্র। কিন্তু ছয়তলায় এসে বাধে বিপত্তি এরপর আর সে নামতে পারছিল না। বিষয়টি দেখে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে সাহায্য চান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করেন।

এমনটাই ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসার এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসায়। গতকাল শুক্রবার সকালে পালানোর চেষ্টা করা কিশোরকে ১২টার দিকে উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে ওই কিশোর মাদ্রাসা ভবনের সাততলার ছাদে ওঠে। এরপর সে ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। ছয়তলা পর্যন্ত পৌঁছে আটকে যায়। একটা পর্যায়ে আর নিচে নামতে পারছিল না। এর মধ্যে ভবনের বাইরের লোকজন এ দৃশ্য দেখে মাদ্রাসায় এসে বিষয়টি জানান।

তখন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা ভবনের ছাদে গিয়ে ওই কিশোরকে আটকে থাকতে দেখেন। এরপর মাদ্রাসা থেকে প্রথমে ৯৯৯–এ ফোন দিয়ে সাহায্য চাওয়া হয়। পরে জেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক নিউটন দাসের নেতৃত্বে একটি দল খৈয়াসার এলাকায় পৌঁছায়। ফায়ার ফাইটার আলমগীর হোসেন ছয়তলা পর্যন্ত উঠে পাইপ থেকে ওই কিশোরকে উদ্ধার করে নিচে নামান।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশনমাস্টার মো. নাজমুল আলম বলেন, খবর পেয়ে বেলা ১১টা ৩ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ষষ্ঠ তলার পাইপে মাদ্রাসাছাত্রকে আটকে থাকতে দেখেন। দীর্ঘ পৌনে এক ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাজমুল আলম ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা ওই কিশোরকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ জানান, ভবনের সপ্তম তলায় মাদ্রাসা। সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন ওই ছাত্র ছাদে ওঠে। একপর্যায়ে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে উদ্ধারের পর বিষয়টি পরিবারকে জানানো হয়। পরে বিকেল চারটায় পুলিশ সদস্যদের সামনেই মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। মা তাকে বাড়িতে নিয়ে গেছেন। ওই কিশোরের বাড়ি সরাইল উপজেলায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews