1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫

  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের নবাবশাহ এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৪০ জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ রোববার হাজরা এক্সপ্রেস নামে ওই ট্রেন নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।

ইতোমধ্যে সেখানে পৌঁছেছে উদ্ধারকর্মীরা। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ট্রেনের কাছে শত শত মানুষ জড়ো হয়ে আছেন।

দেশটির কেন্দ্রীয় রেল ও অ্যাভিয়েশন মন্ত্রী সাদ রফিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত যাচ্ছে। তিনি বলেন, ট্রেনটি খুব বেশি গতিতে চলছিল না। কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। সুক্কুর ও নবাবশাহের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

পাকিস্তান রেলওয়ে সুক্কুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মোহসিন সিয়াল বলেন, কতগুলো বগি লাইনচ্যুত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। কেউ বলছেন পাঁচটি বগি, কেউ বলছেন আটটি। আবার কেউ কেউ ১০টি বগির লাইনচ্যুত হওয়ার কথাও বলছেন।

শহিদ বেনজিরাবাদ পুলিশের উপ মহাপরিদর্শক মোহাম্মদ ইউনিস চানদিও এই ঘটনাকে `বড় দুর্ঘটনাকে‘ বলে আখ্যা দিয়েছেন। তবে হতাহতের কোনও সংখ্যা জানাননি তিনি। তিনি বলেন, উদ্ধার কার্যক্রমে উদ্ধারকর্মীরা যোগ দিয়েছেন। তিনি ও তার দল ঘটনাস্থলে যাচ্ছেন।

সিন্ধ এর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ ডেপুটি কমিশনারকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews