1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় ‘ভূত আতঙ্ক’ নিয়ে ধুম্রজাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাথরঘাটায় ‘ভূত আতঙ্ক’ নিয়ে ধুম্রজাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় একটি গ্রামে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশিত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একে তো ভুত আতঙ্কের পাশাপাশি মানসিক বিপর্যস্তের মধ্যে পড়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়।

ভুত আতঙ্ক নিয়ে স্থানীয়দের মাঝে ভিন্নভিন্ন পতিক্রিয়া রয়েছে। এক পক্ষ বলছে, ভুত বা শয়তানের আখড়া রয়েছে পাশাপাশি অন্য পক্ষ বলছে এলাকায় কোন ভুত নেই, স্থানীয় মাদক ও চুরির কৌশল করতেই এই অপপ্রচার। অপরদিকে ভুতকে কেন্দ্র করে
চাঞ্চল্য তৈরী হলেও এখন স্থানীয়রা পড়েছে কতিপয় সাংবাদিক ও পুলিশের মুখোমুখি।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন মুন্সি বলেন, পবিত্র কুরআনে জিন এবং ইনছানের কথা রয়েছে। শয়তানের ওসওয়াসার কারণে মানুষ অনেক সময় খারাপ কাজে ধাপিত হয়। আমাদের বাড়ির মধ্যে শয়তানের আছরে প্রায় ৭ বছর আগে কদভানু নামে একজন নারী মারা গেছে। রাতে স্বামীর সাথে এক বিছানায় ঘূমিয়ে ছিল, সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ পাওয়া যায়। এভাবে আমাদের বাড়ির মধ্যে একাধিক ব্যক্তিকে রাতের আধারে মারধর করেছে এমনকি গভীর রাতে নাম বলেও ডাকে।

তিনি আরও বলেন, একটি বেসরকারি টেলিভিশনে যে বক্তব্য দেয়া হয়েছে এলাকায় ভুতের ভয়ে মানুষশুন্য তা সঠিক নয়। বরং উল্টো ওই সংবাদের কারণে দুর-দুরন্তের আত্মীয় স্বজন এবং পরিচিতরা আমাদের গ্রামের প্রতি ভিন্ন মনোভাবের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির বিবাহিত মেয়ে বলেন, কয়েকদিন আগে ভারী বৃষ্টির সময় রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যাই। এ সময় হঠাৎ শুকনো মাটির গুড়া আমার গায়ে ফালায়। যেখানে ভারী বৃষ্টি ছিল কয়েকদিন ধরে সেখানে শুকনো মাটি কিভাবে আসবে।

ওই বাড়ির বাদল মুন্সি বলেন, অনুমান ২৫ বছর আগে আমাদের বাড়ির সবাই বেড়াতে যায়। আমি ও বাবা বাড়িতে ছিলাম। রাত তখন প্রায় ২টা হঠাৎ আমার বাবার দুইটা চিৎকার দেওয়ার শব্দ পেয়েছি, এ সময় কয়েকটি আচারের শব্দ পাই। কিছুক্ষণ পর বাবার রুমে এসে দেখি সে আর জীবিত নেই। প্রসাব পায়খানা করে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাকে কয়েকবার ভয়ভীতিৎদেখিয়েছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, আমরা আরটিভিতে একটি ভূত আতঙ্কে বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছে এমন খবর দেখে এলাকায় গিয়ে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ আরটিভিতে যারা ভুত আছে বলে বক্তব্য দিয়েছে তাদের সাথেও কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে এটা মনগড়া। সাধারণত গ্রামে রাতে একা হাটলে ভয় হয়, কিন্তু ভূত এটা সঠিক নয়।

তিনি আরও বলেন, ভূত আতঙ্কে মানুষ এলাকা ছাড়া হয়েছে এমন তথ্যও সঠিক নয়। আমরা তাৎক্ষণিক পুলিশের টহল জোরদার করেছি। আতঙ্ক না হতে সকলের কাছে আহবান করেছেন তিনি।

পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ভাই প্রিন্সিপ্যাল মাওলানা আ. রাজ্জাক বলেন, ভুত বলতে কিছু নেই। একটা সময় মানুষের মাঝে ভূতের একটি ভয় বা আতঙ্ক কাজ করতো। জিন, শয়তান আছে এটা তো কুরআনেই রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews