1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলা চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. মিঠুন (৩৫) ও একই উপজেলা সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (৩৮)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে শহরের কাউতলী থেকে একটি পিকআপভ্যান বিশ্বরোডের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সারোয়ার ও সহকারি উপপরিদর্শক মৃণাল কান্তি জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews