1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর সুরক্ষা হত্যাকাণ্ডের ৯ দিন পর ভারত থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে, সৎকার সম্পন্ন পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২০ চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না, এমন রাষ্ট্র গড়তে চাই: প্রধানমন্ত্রী অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫১ বছর আজ আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি ধানমন্ডি ৩২ নম্বরে থেকে আটক ২

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
পিরোজপুর নেছারাবাদের (স্বরূপকাঠি) সমুদয়কাঠি ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে সাব্বিরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

সাব্বির হোসেন সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি সমুদয়কাঠি ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews