1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুকু‌রে গোসলে নে‌মে‌ প্রাণ গেল দুই শিশুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুকু‌রে গোসলে নে‌মে‌ প্রাণ গেল দুই শিশুর

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে পুকু‌রে গোসলে নেমে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এর আগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সম্প‌র্কে তারা খালা-ভা‌গ্নি।

 

শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত দুই শিশু হল- উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)।

‌নিহত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া জানান, সকা‌লে তারা বা‌ড়ির পা‌শেই খেলাধুলা করা শে‌ষে গোসল করার জন‌্য পুকু‌রে নে‌মে‌ছিল। প‌রে সেখা‌নে জান্না‌তি ও সা‌দিয়া পা‌নি‌তে ডু‌বে যায়। তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকু‌রের পা‌নি‌তে নে‌মে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসি।

ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুইশিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল।

ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন ব‌লেন, দুই শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews