1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণসহ ৪৭ লাখ টাকা লুট, আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পুলিশ পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণসহ ৪৭ লাখ টাকা লুট, আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণ বিক্রির নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে নবাবগঞ্জের বান্দুরা ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাদিখান থানাধীন মরিচা বাসস্ট্যান্ড নামক এলাকায় সড়কে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাস থামিয়ে এ ঘটনা ঘটায়। এ সময় একজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

জানা যায়, বিপুল টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন নবাবগঞ্জের হাসনাবাদের বাসিন্দা স্বর্ণকার রামপ্রসাদ হালদার। গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া কেরানীগঞ্জ নবকলি পরিবহনের বাস গোয়েন্দা পুলিশ পরিচয়ে থামিয়ে টাকা ও স্বর্ণ লুট করা হয়। এতে অংশ নেন ৬/৭ জন সন্ত্রাসী। এদের মধ্যে জনতার সহায়তায় হাবিব নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি মাদারীপুর জেলায়। আটককৃত হাবিব থাকতো কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়।

ভুক্তভোগী রামপ্রসাদ হালদার বলেন, ব্যবসায়ের কাজের উদ্দেশে তাঁতীবাজারে স্বর্ণ বিক্রি করে নগদ প্রায় ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ নিয়ে ফিরছিলাম। পথিমধ্যে বাসে উঠে ৬/৭ জন সন্ত্রাসী আমার ব্যাগ লুট করে সব টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। জনগণের সহায়তায় একজনকে আটক করতে পেরেছি। এখন ব্যবসায়ের টাকাগুলো পেলে বেঁচে যাবো। তা না হলে বড় বিপদে পড়তে হবে। আত্মহত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা করা হবে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews