1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ সুপার, ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুলিশ সুপার, ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান (সুমন) // ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।এ সময় ভোলা সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার হাউস গার্ড সালামি প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি থানার ব্যারাক, হাজতখানা, ডিউটি অফিসারের কক্ষ, অফিসারদের কক্ষ, নারী ও শিশু হেল্প ডেস্ক, অস্ত্রাগার এবং থানা মেস সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট স্থাপনাসমূহের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ ছাড়া মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আহসানুজ্জামান, পিপিএম; ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ মনিরুল ইসলাম; কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১সহ ভোলা সদর মডেল থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews