1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // হজের প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ হাজি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজ যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৪ জুন মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। গত বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।

এদিকে হজ পালনে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৬ জন।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরবসহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।

 এর মধ্যে বিদেশি রয়েছেন ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী প্রবাসী মিলিয়ে হজে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews