1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রবাসীর স্ত্রীর লাশ পড়ে ছিল রান্নাঘরে, গাছে ঝুলছিল সন্তান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

প্রবাসীর স্ত্রীর লাশ পড়ে ছিল রান্নাঘরে, গাছে ঝুলছিল সন্তান

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

পাবনা প্রতিনিধি // পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে লাবণী খাতুন (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু ছেলে রিয়াদ(৮) হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাবণী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়েছিল আর তার সন্তানের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাবনী খাতুনের স্বামী আব্দুর রশিদ মালয়েশিয়ায় থাকেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাতের কোনো একসময় খুন দুটি করা হয়েছে। তিনি জানান, লাবণী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়ে ছিল আর তার সন্তান রিয়াদ হোসেনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত ওই প্রবাসীর বাড়িতে এসে ঘরবাড়িতে ভঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মা ছেলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। এমনিতে কারও সঙ্গে তাদের শত্রুতা ছিল না। কে বা কারা তাদের এভাবে হত্যা করল তা প্রশাসন দেখবে।

স্থানীয় ইউপি সদস্য নান্নু মিয়া বলেন, ওই বাড়িতে ওই নারী, তার শিশু ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকাপয়সা চুরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নারীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ বাড়ির পাশের একটি গাছ ঝুলছিল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews