1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেম করে বিয়ে, ১২ দিন পর জানলেন স্ত্রী আসলে পুরুষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রেম করে বিয়ে, ১২ দিন পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে বিয়ের পর স্বামী জানতে পারেন প্রিয় মানুষটি নারীই নয়, পুরুষ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ঘটেছে এই ঘটনা।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী ওই যুবক আদিন্দা কানজা নামে এক নারীকে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর তারা দেখা করেন।

ভুক্তভোগী যুবক জানান, কানজা বিয়ের আগে থেকেই পর্দা করতেন। সবসময় মুখ ও শরীর ঢেকে রাখতেন। তার এই ‘ধর্মভীরুতায়’ মুগ্ধ হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

বিয়েতে রাজিও হন কানজা। তবে জানান, বিয়েতে তার পরিবারের কেউ আসতে পারবেন না। কোনো স্বজনই বেঁচে নেই তার। এভাবে বিয়েও হয়ে যায়।

তবে বিয়ের পর শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে স্বামীর কাছ থেকে দূরে থাকছিলেন কানজা। পরে ওই যুবকের সন্দেহ হলে ভালোমতো খোঁজ খবর নেওয়া শুরু করেন। একটা সময় আবিস্কার করেন তা স্ত্রী আসলে একজন পুরুষ।

বিষয়টি নিয়ে পুলিশের অভিযোগ করার পর আনজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আসলে পুরুষ। একটি মেয়েলি কণ্ঠ তার। এ ছাড়া নারীরা অভিনয় ভালো পারেন বলে তার স্বামী ধোঁকা খেয়েছেন।

পুলিশের ধারণা, বিয়ে করে স্বামীর টাকা-পয়সা নিয়ে পালানোর পরিকল্পনা ছিল আনজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews