1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফুলপুরে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, আরও ৩ জনের যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ফুলপুরে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, আরও ৩ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আকরাম হোসেন।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- নূর হোসেন, সহিদুল এবং উজ্জ্বল মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহানা খাতুন।

মামলার বরাতে পিপি আকরাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাব আলীকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন আশ্রাব আলীর ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান পিপি আকরাম।

এ ছাড়া একই মামলার আসামি সোহরাব, স্বরূপা ও রেহানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews