1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেনী-কুমিল্লা-সিলেট-মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ফেনী-কুমিল্লা-সিলেট-মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

বিভিন্ন এলাকা থেকে নামছে বানের পানি। এতে কিছুটা উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। তবে ফেনী সদর ছাড়া বাকি উপজেলাগুলো এখনও পানির তলে। এ সব এলাকা এখনও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। পানি নামতে শুরু করায় নৌকা ভাড়া করে স্বজনদের খুঁজতে বেরিয়েছেন অনেকে।

 

কুমিল্লাতেও কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। আর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশিরভাগ মানুষ। এদিকে গতকাল শনিবার রাত ১০টা থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও বাড়ছে পানি। এছাড়া ফেনীর বন্যার পানিও চাপ দিয়েছে এ জেলায়। সরকারি হিসাবে জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি।

 

 

ড. ইউনূসের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এদিকে, শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালীসহ খালসহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

 

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ফেনী-কুমিল্লাসহ বিভিন্ন এলাকার নদ-নদীর পানি কমছে। মাঝারি ধরনের বৃষ্টি হলেও তেমন বাড়ার সম্ভাবনা নেই।

 

তিনি আরও জানান, সিলেট ও মৌলভীবাজারের দিকেও নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews