1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধুর জন্য ৩০০ হাফেজের কোরআন খতম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গবন্ধুর জন্য ৩০০ হাফেজের কোরআন খতম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে ৩০০ জন হাফেজ কোরআন শরীফ খতম দিয়েছেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ওই ইউনিয়নের সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন এতিমখানা চত্বরে কোরআন শরীফ খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

রমেশ চন্দ্র সেন বলেন, ‘১৯৭৫ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিছুদিনের জন্য তারা সফল হলেও, তা ধরে রাখতে পারেনি। তারা সত্যকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।’

প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহর দয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সফলতা এনে দিয়েছেন। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

এ ছাড়া বক্তব্য দেন সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি, সহসভাপতি হাসিবুল ইসলাম হাসিব, আব্দুর রহমান, সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশনের সুপারিন্টেন্ডেন্ট নূরে আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ও ৩০০ জন হাফেজদের নিয়ে বিশেষ মোনাজাত করেন ওই মিশনের সুপারিন্টেন্ডেন্ট নূরে আলম। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

এর আগে সালন্দর সিদ্দিকিয়া বিশ্ব মিশনের ৩০০ জন হাফেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন শরিফ খতম দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews