1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বজ্রপাতে ৩ জেলের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার সকালে দোয়ারাবাজারের দেখার হাওড়ে দুই ও জামালগঞ্জের পাকনার হাওড়ে একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- দোয়ারাবাজারের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। জামালগঞ্জের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ভোরে দুইজন দেখার হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি ছিল। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে শুরু হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে পাকনার হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন শরীফ মিয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন। তিনি বলেন, লাশগুলো উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews