1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বনানীর কড়াইলে বেড়েছে জামাল গংয়ের অপরাধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বনানীর কড়াইলে বেড়েছে জামাল গংয়ের অপরাধ

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

বনানী (ঢাকা) প্রতিনিধি // রাজধানীর বনানী ১৯নং ওয়ার্ড এর আওতাভুক্ত কড়াইল স্যাটেলাইট এলাকায় আওয়ামী লীগ নামধারী পাতি নেতা ধর্ষণ মামলার আসামি কাইল্লা জামালের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। ধর্ষণ মামলায় দীর্ঘদিন জেল খেটেও স্বভাব চরিত্র পরিবর্তন হয়নি, পূর্বের মতোই রয়েছে। কয়েকদিন পরপর তার কর্মকান্ডের কারণে সংবাদের শিরোনাম হয়।

জামাল গং এর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, জায়গা দখল, মাদক ব্যবসাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

সর্বশেষ পরিকল্পিতভাবে কড়াইল স্যাটেলাইট ৩নং ইউনিট যুবলীগ নেত্রী তাসলিমা বেগমের উপর জামাল গং হামলা চালায়। সেই হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে ছিল তাসলিমা হঠাৎ হামলা চালায় সন্ত্রাসী জামাল বাহিনী। জামাল বাহিনীর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই ছিল তাসলিমার অপরাধ। এ হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে এখনো চিকিৎসাধীন তাসলিমা। এ হামলার ঘটনায় তাসলিকে রক্ষা করতে এসে আহত হয়েছেন ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আলমাস।

হামলার পর তাসলির ছোটবোন মামলা দায়ের করলে তাৎক্ষণিক জামাল সহ পাঁচজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। আসামিরা অল্প দিনেই জামিনে বেরিয়ে তাসলিমা এবং তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এছাড়াও তাসলিমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews